ইন্দোনেশিয়ায় নির্বাচনী ফলের বিরুদ্ধে আদালতে সুরিয়ান্ডো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবিধানিক আদালতের শরণাপন্ন হয়েছেন পরাজিত প্রার্থী প্রাবোউ সুবিয়ান্তো। নির্বাচন কমিশন গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জাকার্তার সাবেক গভর্নর জোকো উয়িদোদোর জয় ঘোষণার পর তিনি এ পদক্ষেপ নিলেন। —বিডিনিউজ সাবেক সেনা কর্মকর্তা জেনারেল সুবিয়ান্তোর প্রচার শিবিরের মুখপাত্র তানতোয়ি ইয়াহিয়া স্থানীয় এক টিভি চ্যানেলে বলেছেন, “তার (সুবিয়ান্তো) এটর্নিরা এরই মধ্যে সাংবিধানিক আদালতে মামলা করেছেন এবং নির্বাচনের ফল বাতিলের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন”।