ইরাকে মার্কিন সৈন্য পাঠানোর বিষয়ে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২০:৫৬
ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে শুক্রবার একটি প্রস্তাব পাস হয়েছে যা পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন শনিবার প্রকাশিত হয়।
সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয়। ৩৭০/৪০ ভোটে তা পাস হয়। এতে বলা হয়, সামপ্রতিক সময়ে দেখা গেছে ‘সন্ত্রাসী’ সংগঠন আইএসআইএল ইরাকে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং একের পর এক এলাকা দখল করছে। এতে করে সেখানে মৃতের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে ইরাকে মার্কিন সৈন্য পাঠানো বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। এটি এখন কংগ্রেস অনুমোদন করলে পরবর্তী পদক্ষেপে যাবে। অবশ্য এর আগে আইএসআইএলের হাত থেকে ইরাকে মার্কিন দূতাবাস ও তাদের নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্রের তিনশ’ সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছিল। মূলত যুদ্ববিধ্বস্ত দেশটিকে জঙ্গিদের আক্রমণ থেকে রক্ষায়ই এ পদক্ষেপ নেয়া হয়েছিল। ইরাকে মার্কিন সৈন্য পাঠানোর বিষয়ে প্রধান প্রস্তাবক ডেমোক্র্যাটিক রিপাবলিকান জিম ম্যাবগভার্ন বলেন, কংগ্রেসের উচিত এখন এ ব্যাপারে সামান্যতম বিতর্কে গিয়ে একটি সিদ্বান্তে উপনীত হওয়া। কেননা ইরাকে বর্তমানে যে অবস্থা চলছে তাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন ডেমোক্র্যাটিক রিপাবলিকান বারবারা লি বলেন, ইরাকে মার্ির্কন সৈন্য পাঠানোর বৈধতা দিতে কংগ্রেসকে একটা সিদ্ধান্ত নিতে হবে।