গাগড়ামারীতে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গাগড়ামারী এলাকা থেকে গতকাল শনিবার ভোরে দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে— শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ইবাদত হোসেন ও গাগড়ামারী এলাকার আব্দুল জলিল। স্থানীয়রা জানান, ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে গালিব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামের সহযোগিতায় ও তার দ্বারা প্রভাবিত হয়ে বাদী ইবাদত হোসেনকে আটক করে কোস্টগার্ড। মংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার আলাউদ্দীন নয়ন জানান, ইবাদত হোসেন ও আব্দুল জলিল চিহ্নিত বনদস্যু। দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়েছে। শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলায় কোস্টগার্ডের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে দস্যুতাসহ অন্য কোন মামলা নেই বলে তিনি জানান।