জয়পুরহাটে বিকাশ কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই

জয়পুরহাটের রাংতা এলাকায় ছিনতাইকারীরা বিকাশ কর্মীর পথ রোধ করে দেশীয় অস্ত্রের মুখে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করেছে। বিকাশের জয়পুরহাটের ডিস্টিবিউটর আরাফাত ট্রেডিং এর মালিক সাজ্জাত হোসেন জানান, শনিবার বিকাশ কর্মী ফারুক হোসেন সাড়ে তিন লাখ টাকা নিয়ে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সে সদর উপজেলার রাংতা মোড়ে পৌঁছালে ৩টি মোটর সাইকেল তার পথ রোধ করে দেশীয় অস্ত্রের মুখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানান, টাকা ছিনতাইয়ের খবর পাওয়ার পর ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।