ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছাতা না দেয়ায় ক্লিনিক ভাংচুর
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:০৬
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ভাংচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার স্ত্রীকে চিকিত্সা করান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। দুপুরে হঠাত্ বৃষ্টি হলে হাসপাতাল সংলগ্ন ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে আসে ছাতা নেয়ার জন্য। ছাতা না দেয়ায় তখন কর্মচারীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এরপর ছাত্রলীগের নেতা হিমেলের নেতৃত্বে প্রায় অর্ধ-শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী এসে ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালায় এবং ক্লিনিকে তালা দেয়। এসময় ঐ সড়কে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা এদিকে-ওদিক পালাতে থাকে। যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত কামাল পাশা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ রানা নুরুস শামস জানান, তাকে ছাতা না দেয়ায় তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ জানান, ছাতা না দেয়ায় আমি আমার পরিচয় দেই।