বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) গত ২৮ মে ২০১৯ তারিখে গুলশান ক্লাবের ল্যামডা হলে এবারের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরীফ। এছাড়া অনুষ্ঠানের অভ্যর্থনায় ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাশার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং সকল পরিচালকমন্ডলীদের মধ্যে রাশেদ নোমান, মেজবাহ উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক প্রমুখ উপস্থিত থাকেন। সরকারের মন্ত্রণালয়গুলোর উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি খাতের নেতৃবৃন্দ এবং বিপিও শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।