দেড় কেজি স্বর্ণসহ ট্রেনযাত্রী গ্রেপ্তার

কমলাপুর রেলস্টশন থেকে দেড় কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বিকালে ঐ যুবক সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসলে তাকে গ্রেফতার করা হয়। কমলাপুর জিআরপি থানার ওসি জানান, ঈদে যাত্রীদের বিশেষ নিরাপত্তা দিতে স্টেশনে নামার পরে তল্লাশি করা হচ্ছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ইব্রাহিম নামে ঐ যুবকের শরীর তল্লাশি করে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পৌনে এক কোটি টাকা। এর আগে গত ১৬ জুলাই ৩ কোটি টাকা মূল্যের প্রায় ৬ কেজি ওজনের ৫০ পিস স্বর্ণের বারসহ সুমন, দিলু ও সেলিম নামে তিন যাত্রীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।