বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো র্যাবিটহোল। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশে আইসিসির অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার র্যাবিটহোল-এর ওয়েবসাইটে। ফলে বাংলাদেশের যে কোনো দর্শক শুধুমাত্র লগ-ইন করেই দেখতে পারবেন এবারের খেলা। এর আগে বাংলাদেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো অনলাইনে ক্রিকেট ভক্তদের দেখার সুযোগ করে দিয়েছে র্যাবিটহোল।
র্যাবিটহোলের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচগুলো দেখার জন্য https://www.rabbitholebd.com এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ওপরের ডান দিকে কোনায় লগ-ইন অপশনে ক্লিক করে নিবন্ধন করতে হবে গ্রাহককে। শুধুমাত্র মেইল আইডি কিংবা ফোন নাম্বার দিয়েই নিবন্ধন করা যাবে। এছাড়াও দর্শকের ফেসবুক কিংবা জি-মেইল আইডি ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। সহজ এই প্রক্রিয়া শেষে বিনা খরচে বিশ্বকাপের খেলা লাইভ দেখা যাবে ওয়েবসাইটটিতে এবং একই সঙ্গে পাওয়া যাবে বিশ্বকাপ ঘিরে র্যাবিটহোলের বিভিন্ন স্পোর্টস কনটেন্ট। প্রথমবারের মতো ২০১৮ সালের জুনে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের মাধ্যমে যাত্রা শুরু হয় র্যাবিটহোলের অফিসিয়াল ওয়েবসাইটের। এখানে লাইভ ম্যাচগুলো দেখা যায় কোনো প্রকার সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই। আগামী ৩০ মে থেকে বিশ্বসেরার মুকুট অর্জনে মাঠে নামবে ১০টি দল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২ জুন। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।