মহম্মদপুরে এসআইয়ের ওপর মানসিক রোগীর হামলা
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:৩৭
মাগুরার মহম্মদপুর সদর মাছ বাজারের সামনে গতকাল শনিবার দুপুরে মহম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম এক মানসিক রোগীর হামলার শিকার হয়েছেন।
স্থানীয়রা জানান, বালিদিয়া গ্রামের গোলাম হোসেনের মানসিক বিকারগ্রস্ত ছেলে আক্তার হোসেন হামলা চালিয়ে এসআইয়ের ইউনিফর্ম টেনে-হিচড়ে ছিঁড়ে ফেলে।
এসআই রবিউল ইসলাম বলেন, এভাবে কেনো আমার উপর হামলা চালালো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে হামলাকারী পাগল বলে তার পরিবারের লোকজন দাবি করছেন।