পঁচিশ কেজি ওজনের বাগাইড় মাছ আটক

বোদায় করতোয়া নদীতে গতকাল শনিবার সকালে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাই মাছ। জেলে আতিকুলের জালে মাছটি ধরা পড়লে ১৪ জনের একটি দল মাছটি উপরে তুলে আনে। উপজেলা মত্স্য কর্মকর্তা মকছেদুর রহমান বলেন, এসব মাছ সাধারণত এসব নদীতে পাওয়া যায় না।