জয়পুরহাটে হুন্ডির ৩০ লাখ ১৮ হাজার টাকাসহ আটক ৪
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:৪১
জয়পুরহাটের জয়পুরহাটের পাঁচবিবি-নিশ্চিন্তা বাইপাস সড়কের ভুতগাড়ি এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় হুন্ডির ৩০ লাখ ১৮ হাজার টাকাসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বগুড়ার আটাপাড়া মহল্লার তরিকুল ইসলাম লিটন, কাহাল উপজেলার কলমাশিবা গ্রামের হরিদাস, কালাই উপজেলার সাঁতার গ্রামের আব্দুল হাই সিদ্দিক ও ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের নয়ন।
জয়পুরহাট সদর থানার টহল পুলিশ দুটি মোটর সাইকেল তল্লাশী করে ৪ আরোহীর কাছ থেকে ওই টাকা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অবৈধভাবে অর্থ পাচারের মামলা হয়েছে।