মিরসরাইয়ে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:৫৯
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে মিরসরাই থানা পুলিশ পাঁচ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আবদুল মোতালেব শিবলু (১৯), পিতা- রমজান আলি, মনির হোসেন প্রকাশ হূদয় (১৮), পিতা- জহির আহম্মদ, অহিদ উদ্দিন (১৯), পিতা- আবদুল কুদ্দুস, মো. জিকু (১৮), পিতা- নুর হোসেন, মো. নাজিম হোসেন (১৯), পিতা- মো. আবুল হোসেন। ডাকাতরা সবাই সীতাকুন্ডের অধিবাসী।