মাগুরায় দুইজনসহ পৃথক ঘটনায় সাতজন নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুইজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ মাগুরা সদর উপজেলার রামনগর কুছন্দি এলাকায় গতকাল শনিবার সকালে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (৩০)। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সোনীয়া (৮) নামে এক শিশু মারা গেছে। সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, সোনীয়া দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে যাবার সময় বারঘরিয়া বাজারে যাত্রীবাহী একটি অটো রিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় অটো রিকশা চালক আবু বাক্কারকে আটক করেছে পুলিশ। ভাণ্ডারিয়ায় সেলুন ব্যবসায়ী নিহত পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় শীব শংকর শিল (৩৫) নামে এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। টমটমযোগে বাড়ি থেকে স্থানীয় ধাওয়া বাজারে যাওয়ার পথে ছাগলের দড়িতে পেচিয়ে ৫/৬জন যাত্রীসহ টমটমটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় শীব শংকর শিলকে আহত অবস্থায় ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দিরাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু সুনামগঞ্জের দিরাই পৌরসভার দোওয়জ গ্রামের গতকাল শনিবার দৃর্গেশ রায় (২৫) নামে এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। দৃর্গেশের পিতা রাদেশরাম দিরাই ডিগ্রী কলেজের নৈশপ্রহরী। সুজানগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু পাবনার সুজানগরের বন্যাকবলিত বস্তাল গ্রামে গতকাল শনিবার সাপের কামড়ে রেহেনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে অসুস্থ হয়ে পরে। পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জিয়ানগরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় সোহরাফ সাজ্জাল (৬৫) নামে এক ব্যক্তি গাব গাছ থেকে পড়ে মারা গেছেন। সে নাতীকে গাব পেড়ে দিতে গাছে ওঠেন। এ সময় পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পিরোজপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।