চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২২:০৫
চাঁদপুরের শাহরস্তি উপজেলার দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজরিন দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দীনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সকরা তাকে দ্রুত ওপেন হার্ট সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন। এতে তার ব্যয় হবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। অসহায় দরিদ্র এই শিক্ষকের পক্ষে এ বিপুল পরিমাণ অর্থ যোগাড় করা সম্ভব নয়। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থার প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা— জান্নাতুল তাজরিন, হিসাব নং-টি-৬৭৩, সোনালী ব্যাংক লিমিটেড, শাহরাস্তি শাখা, চাঁদপুর। ফোন- ০১৮১৪৩৫৩৮৪৬, ০১৯৫৭৫৫৪১১৫।