ইউকেচিং বীর বিক্রমকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

বান্দরবানে ইউকেচিং বীর বিক্রমের মরদেহে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে শেষশ্রদ্ধা জানিয়েছেন বীর বাহাদুর এমপি। গতকাল শনিবার সকালে জেলা সদরের লাঙ্গীপাড়া প্রাইমারি স্কুল মাঠে রাখা মুক্তিযোদ্ধা ইউকেচিং বীর বিক্রমের মরদেহে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে শেষশ্রদ্ধা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ, লামা উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন। পরিবার সূত্র জানায়, আজ রবিবার বিকালে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর এই মুক্তিযোদ্ধাকে দাহ করা হবে। প্রসঙ্গত: ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে নয় মাস রনাঙ্গনে দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন ইউকেচিং।