চাঁদপুরে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা, ভাংচুর
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২২:৩৮
চাঁদপুর শহরে চিত্রলেখা মোড়ে রয়েল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর ও হামলা চালিয়ে ডাক্তারসহ ২ জনকে জখম করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল ভাংচুর, হামলা এবং কর্তব্যরত চিকিত্সককে জখম করার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএমএ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা যৌথভাবে সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।