বড়ো জানতে ইচ্ছে করে

কানে-কানে ফিস-ফিস ক’রে যা বলেছিলে তাকে তো আমি ফুসুর-ফাসুর বলিনি। আচ্ছা, অত গাঢ়স্বরে কী কী বলেছিলে? এত এত দিন পরে তোমার কি সে-সব কথা মনে পড়ে? ভুলে-যাওয়া রোগের জন্যে একটু-আধটু কবিখ্যাতি আমারও কপালে জুটেছে। এসব তো তোমার জানা-ই। আচ্ছা, সেদিন কী বলেছিলে?