শেষ কথাগুলি

শেষ কথাগুলি হলো সুর হয়ে ওঠা এই যে ধ্বনিতে—হূদযন্ত্রে, অনুরাগে বেজে ওঠে অধীর প্রলাপ; তাকে বলি কিছু মন্ত্র দাও। মেঘের ভিতর থেকে যেন ছায়া হয়ে ঢেকে দেয় শেকড়বাকড়। অস্তিত্বের আজ বড় ক্ষরণপ্রদাহ, তাকে বলি কিছু বৃক্ষ দাও। অগোচরে পাতায়-পাতায় গান হয়ে ভেসে যাবে চরাচর—শেষ কথাগুলি।