পরিধি

যখন প্রেমের সঙ্গে থাকি ঘড়ি পরা ভুলে যাই বটে। ষাট মিনিটের ঘণ্টাগুলো শেষ হয় কয়েক সেকেন্ডে! তখনো হয়নি শুরু এক প্রস্ত চুমুর সকাল এখনো রয়েছে বাকি দুটি বর্ণপুরো অভিধান তখনো হয়নি শোনা কোন শব্দে যুদ্ধ থেমে যায় এখনো হয়নি বলা কোন স্পর্শে মৃত্যু ফিরে যায় দুপুর ফুরালে যদি, সন্ধ্যাস্মৃতি হয়ে এল ম্লান... চুমুর দোলনায় দুলে ততক্ষণে জানা হয় যায়— যখন প্রেমের সঙ্গে থাকি ঘড়ি পরা ভুলে যাই বটে ষাট মিনিটের ঘণ্টাগুলো বেড়ে যায় দ্বিমেরু সমান ঘুচিয়ে চুমুর জাল, চোখ খুলতে কেটে গেছে কয়েক বছর