বাংলা কবিতা ও গান

বাতাস সবসময় একদিক থেকে বয় না, ইতিহাসেরও পালাবদল আছে। দেখো, একদিন আমাদের দেশে ফসল তোলার মৌসুমে দলবেঁধে আমেরিকানরা ছুটে আসবে ধান কাটতে— কামলা দিতে। একদিন হাভাতে সৌদিরা শুধু সিঁদলের ভর্তা দিয়ে পেট-পুরে ভাত খাওয়ার জন্য আমাদের বর্জ্য সাফ করার জন্য দলে দলে ছুটে আসবে এ দেশে। তখন আমরা ওদের শিখিয়ে দেবো বাংলা কবিতা ও গান। এতে ওরা মানবিক হয়ে উঠতে শিখবে, ধীরে ধীরে প্রাকৃতিক হয়ে উঠতে শিখবে।