চোখের অসুখ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৯
আলো একটু বেশি হলেই চোখে ধাঁধা লাগে। উত্সব সহ্য হয় না।
আমি তাই সুযোগ ও সময় বুঝে সন্ধ্যায় আশেপাশে ঘোরাঘুরি করি। ঘোরলাগা রাতের ভেতরে হাঁটি। আকাশের অস্পষ্ট আভা ছাড়া যখন আর কোনও আলো থাকে না, যখন সত্যি সত্যি একটা গ্রাম জেগে ওঠে, তখনই আমার দিকে বন্দুকের মতো লম্বা একটা ক্যামেরা তাক করা হয়। কিন্তু তার আলো আমাকে কোনোভাবেই জেগে থাকতে দেয় না।
ফলে আমার প্রতিটি মুখ চক্ষুহীন।
আর খুব বেশি আলোকিত মানুষ আমার দিকে তাকালে আমি অন্ধ হয়ে যাই।