ঘাসফুলের গল্প
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৫:৩৩
আমার সংসারে আমি এবং আমার ছায়া
সম্পর্করহিত দীর্ঘদিন। মাঝেমধ্যে সময় কাটাই
উজাড় বনভূমি—পশুদের দিন শেষ—হারাচ্ছে জালের মায়া
হাতে ময়লা-কালি গায়ে শীত বাড়লেও
সময় পেলে রোদ পোহাই।
আমিও সে। দু-জনে সংখ্যাহীন
কতো জলের মানচিত্রে ভেসে গেছি
পায়ে লেপটে আছে এখনো অথৈ বুদ্বুদ, তবু বেশ আছি
পাছে ছায়া সরিয়ে তারারা হারায়, সে গল্প আরেক
আজকাল আমার সংসারে আমি একা। আর আমার মন
কাঁচাহলুদ রোদ এবং ঘাসফুলের নির্জন প্রান্তরে মাঝেমধ্যে যাই
এধারে ওধারে দেখি ইচ্ছে করে বলি, সবই তো আমার
ভাবি কোনটা সত্য, উত্তর ঝড়ের স্মৃতি নাকি ফেলে আসা সুখ?