পাশ্চাত্য ঘরানার পোশাকের ঈদ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৫:৫৯
মাহমুদুল হেলাল, ব্যবস্থাপনা পরিচালক, মেনজ ক্লাব
২০১৩-এ রাউন্ড শেপ নেক, খানিকটা লং হিপ পর্যন্ত, সঙ্গে কনট্রাস্ট বাইন্ডিং স্টাইল টপস বা টি-শার্ট বেশ চলতি ছিল। পাশাপাশি লং বেল্টের গাউন স্টাইল আউটফিট, স্ট্রেচ বা ন্যারো শেপ জিন্স এখন অনেক আধুনিক তরুণীদেরই পছন্দ। একরঙা ব্লোড কালার, স্ট্রাইপ বা জিগজাগ স্টাইলের চেকের ট্রাপার ফিটিং শার্টও জনপ্রিয়। স্ট্রাইপ বা কন্ট্রাস্ট পোশাক বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবারও ঈদে বেশ চলবে। সাইনি লিলেন, ফ্লিস নিটেট ফেব্রিকের ব্যবহার এবার বেশি হবে। ওয়েস্টকোট, স্যুট গাউন কাট টপস বা শার্টে বেশ ভাইব্র্যান্ট আউটলুক দিবে। এবারের ঈদে এক রঙা এবং প্রিন্টেট ফেব্রিকের প্যাটার্ন ভেরিয়েশনের পার্টি ওয়ার বেশ জনপ্রিয়তা পাবে। তবে ডিজাইনে জমকালো ভারী লুকের চেয়ে সিম্পল ভ্যালু এডিশন আর ক্যাটিং বৈচিত্র্যই বেশি পছন্দনীয় হবে আউটগোয়িং ট্রেন্ডি তরুণদের কাছে। একরঙা সিম্পল প্যাটার্নের পাঞ্জাবি এবারও থাকবে জনপ্রিয়তার তুঙ্গে। তরুণীদের বটমগুলোর বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে ন্যারো, সেমি ন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ক্রেপ প্রভৃতি। তবে স্কিনি বটম প্যান্টের মধ্যে ন্যারো শেপ বেশ জনপ্রিয়। পাশাপাশি বেলবটমের ছাঁচে পালাজ্জো ছাঁট ঈদ ফ্যাশনে প্রভাব ফেলবে। এ সময়ে নিট, গ্যাভাডিন ও উভেন ফেব্রিকের বটমই বেশি চলছে। লো-ওয়েস্ট প্যাটার্নের বটমগুলো স্যুটের সাথে ভালো মানানসই। রঙের বৈচিত্র্যে কালো, নীল, হালকা নীল ও মিড নাইট ব্লু এগিয়ে আছে। পাশাপাশি আছে সাদা, গোলাপি, আকাশী, নীল, খাকি রংও। লেগিংস জেগিংস বটম হিসাবে এবারও রাজত্ব করবে ঈদের সময়টায়। মূলত টিন এজার এবং হাই প্রোফাইল অফিস আউটগোয়িংদের মধ্যে পাশ্চাত্য ঘরানার পোশাক পরবার প্রবণতা বেশি থাকবে।