ছড়া
ঈদের দিনে
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৬:০০
ঈদের দিনে
খিদের কথা বলতে মানা,
গাইবো গানা
তাইরে নানা,
ঈদে কে খায় মাখন ছানা
বাদাম ভাজা মটর চানা?
ঈদেই মেলে
অনেক রকম মজার খানা।
ঈদেই মেলে
রঙিন টুপি নতুন জামা,
গাইবো গানা সারে গামা,
ঈদের দিনে
মনের বীনে
সুরের কাঁপন সারাবেলা,
নেই রে হেলা—
দীন-দুখীদের কদর মেলা।
নেই কোনো লাজ
পেট ভরে আজ
কোর্মা পোলাও ফিরনি খাবো,
যাদের আছে
তাদের কাছে
যতই চাবো ততই পাবো।