ওদের কথা যেও না ভুলে

গলির মোড়ে পথের ধারে ফুটপাতে বা জন-বাদাড়ে ইস্টিশনে সদরঘাটে পার্কে মাঠে বাজার-হাটে শীর্ণ দেহে জীর্ণ বেশে ঠিকানাহীন চলছে ভেসে বর্ষা-শীতে রাত্রি-ভোরে থাকছে বেঁচে লড়াই ক’রে ক্ষুধায় বাঁধে পাথর পেটে খাবার খোঁটে ভাগাড় ঘেঁটে অসুখ হলে পায় না সেবা ওদের আছে কোথায় কে বা ওরাও শিশু তোমার মতো তবে ভীষণ ভাগ্যহত বই পড়ে না যায় না স্কুলে ওদের কথা যেও না ভুলে ওদের হাতে হাতটি রেখো বন্ধু ব’লে কাছে ডেকো দেখবে খুশি দুঃখভোলা লাগবে দেখো চিত্তে দোলা