লাগ
ভেলকি লাগ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৬:৪৯
চ্যানেল আইতে ঈদের আগের দিন রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক লাগ ভেলকি লাগ। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে শাহাদাত্ হোসেন, তানিয়া বৃষ্টি, সাদিয়া জাহান সাজিন, মাহবুবা রেজানুর, জিনাত রেহানা লুনা, শাহীন মৃধা, শাহরিয়ার সুমন প্রমুখ।
গল্প. ঢাকার ক্যান্টনমেন্ট রেল ষ্টেশনে একটি ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় ফরহাদ ও স্বর্ণলতা নামের দুই তরুণ-তরুণীকে। একসময় তাদের দু’জনের মধ্যেই বেশ সখ্যতা ছিলো। বিয়ে করার কথাও ভেবেছিলো দু’জন। কিন্তু পারিবারিক অমতের কারণে বিয়েতো দূরের কথা তাদেন যোগাযোগও বন্ধ হয়ে যায়। অনেকদিন পর রেল ষ্টেশনে পরস্পরকে দেখে অতিতের কথা ভাবে তারা। দু’জন দু’জনকে নানা প্রশ্ন করে। ফেলে আসা জীবনের নানা ঘটনার মুখোমুখি হয়। দু’জনই আবার বন্ধুত্ব গড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রেন ষ্টেশনের দিকে যতই এগিয়ে আসে ততই এক ধরণের অজানা আশঙ্কা, ভয় গ্রাস করতে থাকে দু’জনকে। একসময় ট্রেন আসে। ষ্টেশনে ট্রেন থামে। ট্রেন থেকে অন্যান্য যাত্রীর সঙ্গে দ’জন ভদ্রমহিলা নামেন। সাথে সাথে পাল্টে যায় পরিবেশ পরিস্থিতি। তারপর ঘটতে থাকে নানা অপ্র্রীতিকর ঘটনা।
চ্যানেল :চ্যানেল আই
প্রচার সময় :ঈদের দিন রাত ৭.৫০ মিনিট
অভিনয় :শাহাদাত্ হোসেন, তানিয়া বৃষ্টি, মাহবুবা রেজানুর, জিনাত রেহানা লুনা প্রমুখ