আব্বা ডোন্টমাইন্ড
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫১
চ্যানেল আইতে ঈদুল ফিতরের দিন রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে নাটক আব্বা ডোন্টমাইন্ড। রচনা ফারুক হোসেন। পরিচালনা সালাউহিদ্দন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, চাঁদনী, মাসুদ আলী খান, সালাউদ্দিন লাভলু প্রমুখ।
গল্প. বিত্তশালী বাবার একমাত্র সন্তান শমসের। বাবার মৃত্যুর পর সেই হবে বিপুল সম্মত্তির ওয়ারিশ। এই ভাবনায় শমসরে বাবার মৃত্যুর আগে থেকেই দুহাতে টাকা উড়াতে থাকে। পাড়ার চা দোকান থেকে ফ্লেক্সিলোডের দোকান পর্যন্ত, সব জায়গায় শমসেরের হাজার হাজার টাকা বাকী। যারা বাকী দেয় তাদের ভরসা এই যে, বাবার মৃত্যুর পর চড়া সুদে সব দেনা শোধ করে দিবে শমসের। এদিকে বাবা অনেক চেষ্টা করেও শমসেরের লাগামহীন খরচ নিয়ন্ত্রন করতে না পেরে শমসেরকে ত্যাজ্য পুত্র ঘোষণা করে। সেই সাথে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করে নিজের বোনের ছেলে তাজুলকে। বাবা শমসেরকে ত্যাজ্য পুত্র ঘোষণা করা মাত্রই বদলে যেতে থাকে শমসেরের চেনা পৃথিবীটা। আর বাবা ছেলের মধ্যবর্তী এই দূরত্বকে কৌশলে কাজে লাগায় তাজুল। নানা ছলে শমসেরের বাবার সব সম্পত্তি নিজের নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টায় মত্ত হয়।
চ্যানেল :এনটিভি
ঈদ ধারাবাহিক
প্রচার সময় :প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট
অভিনয় :মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু প্রমুখ।