প্রতিদিন শনিবার

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘প্রতিদিন শনিবার’। টেলিফিল্মটি রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল এবং পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন ভাবনা, রওনক হাসান, রিকো, রিমু, নিমা রহমান ও আরো অনেকে। কাহিনী সংক্ষেপ :পতিতাপাড়ার মেয়ে বিজলির স্বপ্ন ছিল ফরহাদকে বিয়ে করে সংসার করার। দীর্ঘদিনের ভালোবাসার সর্ম্পকের পর বিজলির স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ফরহাদের মুসলমান পরিবার। পরিবারের চাপে বাধ্য হয়ে পরিবারের কথামতো অন্যত্র বিয়ে করে ফেলার আগে গত সাড়ে তিন বছর ধরে প্রতি শনিবার বিজলির সাথে দেখা করার জন্য ঊনসত্তর কিলোমিটার দূর থেকে মোটর সাইকেল চালিয়ে পাড়ায় আসত। অনেক চাহিদা সত্ত্বেও পাড়ার জনপ্রিয় সুন্দরী বিজলি সেদিন ঘরে কোনো কাস্টমার তুলত না। বিজলির ভালোবাসার গল্প শুনেই রবার্ট বিজলির প্রেমে পড়ে।