পুলিশের আশ্বাসে স্বস্তি পেল বলদিপুকুরবাসী
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:২৪
ক্যাথলিক মিশনে ডাকাতির ঘটনায় মিঠাপুকুরে পুলিশি হয়রানি বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন চলাকালে পুলিশ সাধারণ মানুষদের হয়রানি না করার আশ্বাস দেয়ায় বলদিপুকুরবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে। গতকাল রবিবার উপজেলার বলদিপুকুরে ব্যবাসায়ী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা এ স্বস্তির কথা প্রকাশ করেন। বলদিপুকুর খ্রিষ্টান ক্যাথলিক মিশনে ডাকাতির ঘটনায় এলাকার নিরীহ ও নিরপরাধ মানুষের হয়রানি বন্ধের দাবিতে বলদিপুুকুরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। শনিবার কর্মসূচিতে নেতৃত্ব দেন আলহাজ্ব শাহ্ মোহাম্মাদ আসাদুজ্জামান সাজা ফকির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূর আলম ও হযরত আলী।