ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমন্বয়ে ইফতার
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:২৫
ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার মুক্তিযোদ্ধা ও জনতার সমন্বয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় স্থানীয় বিহারী পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম খান। ভাণ্ডারিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম, পিরোজপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ও অধ্যক্ষ আবুল বাসার বাদশা প্রমুখ।