দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ অন্বেষা পাঠাগারের উদ্যোগে গত শনিবার বিকালে মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ে দুইশত দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী, নগদ অর্থ, হুইল চেয়ার, সাদাছড়ি, ছাগল ও শাড়ি, লুঙ্গি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ক্লাবের সম্পাদক তাহেরুল ইসলামের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি ইউএনও তাহমিনা আক্তার, জেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল হক, অন্বেষা পাঠাগারের সভাপতি শাহ্ মাসুদ হোসেন, মাইজবাগ ইউপি চেয়ারম্যান ফরিদউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সোবহান, সমাজ সেবা কর্মকর্তা এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।