চেয়ারম্যানদের দ্বন্দ্বে ৬৩ হাজার দুস্থ পরিবারে ঈদ আনন্দ নেই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:৩০
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সমন্বয়হীনতার কারণে ৬৩ হাজার ৩শত ৩৫ জন ভিজিএফ কার্ড ধারী দুস্থ পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের বিশেষ বরাদ্দ হিসেবে উপজেলার ১১ ইউনিয়নে ৬শ ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ৩০ জুনের মধ্যে মাল উত্তোলন করার কথা থাকলেও উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্ধের কারণে বরাদ্দ কৃত চাল উত্তোলন করা হয়নি।
উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল উত্তোলন করে সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানিয়েছি। কিন্তু চেয়ারম্যানগণ এ নীতিমালা মেনে মাল উত্তোলন করতে রাজি হয়নি। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হেলাল উদ্দিন মন্ডল, হাবিবুর রহমান হলুদ, আলমগীর হোসেন, শাহজাহান ভূইয়া, হারিছ উদ্দিন আহমেদ জানান, উপজেলা চেয়ারম্যান আমাদের মাল উত্তোলন করতে বাধা প্রদান করার কারণে মাল উত্তোল করে ঈদে বিতরণ করা সম্ভব হয়নি।