সিএনজি চালক হত্যার আসামি গ্রেপ্তার

সিলেটের ওসামনীনগর উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের সিএনজি চালক কয়েছ মিয়ার খুনের ঘটনায় শামীম ইসলাম নয়ন নামে এক ব্যক্তিকে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউছিয়া মার্কেট থেকে গত শনিবার গ্রেফতার করেছে। থানা পুলিশ ও আদালতের কাছে শামিম স্বীকার করেছে শামীম ও তার সহযোগীরা দীর্ঘদিন সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সু-কৌশলে সিএনজি চালকদের ভাড়ার কথা বলে নিয়ে চালককে খুন করে সিএনজি গাড়ি নিয়ে যায়। একই কায়দায় ১৮ জুলাই রাত ৮টায় বুরুঙ্গা বাজার এলাকার পূর্ব তিলাপাড়া তখলিছ মিয়ার বাড়ির দক্ষিণ পাশে নির্জন স্থানে নিয়ে কয়েছকে খুন করে তার ব্যবহূত মোবাইল ও সিএনজি নিয়ে যায়।