ঈদ আনন্দে রংপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরা
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:৩১
প্রতিবছরের ন্যায় এবারও ঈদ আনন্দ-উত্সবে মেতে উঠেছে রংপুর কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। কারা অভ্যন্তরে ও বাইরে বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারাগারের বন্দিদের পছন্দের তালিকা অনুযায়ী উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগারের সকল কারাবন্দি সকাল ৯টায় কারা অভ্যন্তরে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এজন্য নগরীর একটি মসজিদের ঈমামকে ঈমামতির দায়িত্ব দেয়া হয়েছে। মহিলা কারাবন্দিরা চাইলে তাদের জন্যেও আলাদা নামাজ পড়ার ব্যবস্থা করা হবে বলে কারাগার সূত্রে জানা গেছে। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক জানান, বন্দিদের সুস্থ বিনোদনের জন্য নাটক, দেশাত্মবোধক ও পালগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।