সাতক্ষীরার সদর থানার এসআই হেকমত আলীর বিরুদ্ধে মানহানি মামলা

সাংবাদিক ও আইনজীবীদের কটুক্তি করায় সাতক্ষীরা সদর থানার এসআই হেকমত আলীর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ (১ম) আদালতে তিনি এ মামলা দায়ের করেন।