স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:৩৫
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল রবিবার রাজধানীসহ সারাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এ উপলক্ষে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের পক্ষ থেকে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।