আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:৩৫
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আজ সোমবার বিকাল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।