দরিদ্রদের সাহায্যে এগিয়ে এল শিক্ষার্থীরা

মানবতার প্রত্যয়ে প্রতিষ্ঠিত মানবতা বিপণিতে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা হতদরিদ্রদের মাঝে ৪শ পিস কাপড় এবং প্রায় ২৫০ প্যাকেট সেমাই ও চিনি বিতরণ করেছে। বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে অবস্থিত মানবতা বিপণিতে এ আয়োজন করে। নবম শ্রেণির শিক্ষার্থী মিরাজুল জানায়, ঈদে নিজেরা নতুন কাপড় পরব। কিন্তু পাশের দরিদ্র অনেকে তা পরতে পারবে না। এটা ভেবেই আমরা এ ধরনের উদ্যোগ নিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেন জানান, দান একটি মহত্ গুণ। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি যদি মানবিক দিক আয়ত্ত করতে শেখে তাহলে তা পরবর্তী জীবনে কাজে লাগবে। আমার স্কুলের শিক্ষার্থীরা এ ধরনের মানবিক কাজে প্রায়ই নিজেদের সম্পৃক্ত করে।