নীলফামারীতে দুই বন্ধুকে গলা কেটে হত্যা

জেলার কিশোরীগঞ্জ উপজেলার সাধুর বাজার নামক স্থানে খায়রুল ইসলাম ও মিলান নামের দুই বন্ধুকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বড়ভিটা পশ্চিমপাড়া গ্রামের খায়রুল আলম (৩৫) ও তার বন্ধু মিলান সাহা (৪০) রাতে বড়ভিটা বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে ৮-১০ জন লোক তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, নিহত খায়রুলের পিতার দাদন ব্যবসায়ের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।