বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির সাবেক মহাসচিব রাজনীতিবিদ আব্দুল মান্নান ভুঁইয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জেলার শিবপুর উপজেলার ধানুয়ায় নিজ বাড়িতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও শিবপুর কলেজ গেইট আব্দুল মান্নান ভুঁইয়া চত্বরে মাছিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদ আছর মিলাদ মাহফিল ও রাতে মরহুমের বাড়িতে কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-শুভাকাঙ্ক্ষিদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।