ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায় ৩৫৬ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গত ১২ মে থেকে নতুন বসতঘর নির্মাণ কাজ শুরু করা হয়। প্রথম ধাপে ঈদুল ফিতরের দিন শতাধিক পরিবারকে এবং পরে কয়েক দিনের মধ্যে অন্যদের সরকারিভাবে ঘর বুঝিয়ে দেবে প্রশাসন। জেলা প্রশাসক তন্ময় দাস জানান, ‘প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলায় ১২১টি এবং সুবর্ণচর উপজেলায় ২৩৫টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, ঘরগুলো ঈদের দিন আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। অন্য ঘরগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইমরুল হাসান জনান, ২৩৫টি নতুন ঘর নির্মাণের কাজ চলছে। তার মধ্যে ৫০-৬০টির নির্মাণ কাজ শেষ পর্যায়ে।