ছাতক মেয়রের ভাইকে নির্যাতন
সিলেট কোতয়ালী থানার ওসিসহ ৮ পুলিশ সাসপেন্ড
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৫
সিলেট কোতয়ালী থানায় নিয়ে ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বণিকসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেন। সাময়িক বরখাস্ত হওয়া অন্য ৬ পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধিরচন্দ , রাজিব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেন।