ঈদে ‘পাখি জামা’ কিনতে না পেরে গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

উপজেলায় আসন্ন ঈদে ‘পাখি জামা’ কিনতে না পারায় অভিমান করে নুরজাহান (১০) নামের এক স্কুল ছাত্রী গতকাল রবিবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার কামারদহ ইউনিয়নের মান্তা গ্রামের ঐ শিশুটির পিতা নুর আলম একজন রিক্সাভ্যান চালক। অভাবের তাড়নায় স্থানীয় এক প্রভাবশালী মাদক বিক্রেতার সহযোগী হিসেবে কাজ করে গত বছর মাদকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন। সম্প্রতি বড় মেয়ে নুরজাহান মায়ের কাছে বায়না ধরে ‘পাখি’ জামার জন্য। জামাটি কেনার মত টাকা নেই জানালে নুরজাহান আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।