একমাত্র
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২১:১১
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বাদুড়ই একমাত্র প্রাণী যারা উড়তে পারে।
মধু হলো একমাত্র প্রাকৃতিক খাদ্য যা কখনো নষ্ট হয় না।
স্ট্রবেরি হলো একমাত্র ফল যার বীজ ফলের বাইরে থাকে।
ইংরেজিতে আর্থ বা পৃথিবীই হলো একমাত্র গ্রহ যার নামকরণ কোনো দেবতার নামে হয়নি।
ভেনাস বা শুক্র হলো একমাত্র গ্রহ যেটি তার কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
পারদ হলো একমাত্র ধাতু যেটি স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
জাপান, জর্ডান ও স্যান ম্যারিনোর জাতীয় সংগীতে মাত্র চারটি করে লাইন আছে।
ইউরোপ হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো মরুভূমি নেই।