জোকস

 প্রথম বন্ধু :বলতো ওয়াক আউট আর নক আউটের মধ্যে পার্থক্য কী? দ্বিতীয় বন্ধু :ওয়াক আউট হলো স্বেচ্ছায় নক আউট, আর নক আউট হলো অনিচ্ছায় ওয়াক আউট!  ডাক্তার :নার্স, আপনার রোগী কেমন উন্নতি করছে? নার্স :উন্নতির বিষয়টা বড্ড স্লো, স্যার! সেই কবে থেকে চেষ্টা করেও ‘আপনি’ থেকে ‘তুমি’ তে নামাতে পারিনি!  স্ত্রী :এই সত্যি করে বলো না, কখন আমাকে তোমার সবচাইতে ভালো লাগে? স্বামী :যখন তুমি তোমার বাবার বাড়িতে থাকো তখন!  ঝগড়াটে দুই প্রতিবেশীর মধ্যে কথা হচ্ছে— প্রথম প্রতিবেশী :এখানকার পরিবেশ আর মানুষ বসবাসের উপযোগী নেই। তাই আমরা এ মাসেই অন্যত্র চলে যাচ্ছি। দ্বিতীয় প্রতিবেশী :যান, আপনারা চলে গেলে আমরাও একটা ভালো পরিবেশ পাব!  স্বামী :কী ব্যাপার বলো তো, আমি মশার কামড় সইতে পারি না একথা জানার পরও তুমি গেল দু’দিন ধরে মশারি টানাচ্ছো না যে... স্ত্রী :ও মা! তুমিই না সেদিন আমার বাবাকে বললে যে এই সংসারের ঘানি টানতে গিয়ে তোমার রক্ত পানি করে উপার্জন করতে হচ্ছে। তাই ভাবলাম পাঁচ বছরের বিবাহিত জীবনে তোমার যা উপার্জন তাতে এতোদিনে তোমার শরীরে তো আর কোনো রক্ত থাকার কথা নয়। বরং সবই এতোদিনে পানি হয়ে গেছে। আর পানি খেতে কী মশারা আসবে বলো!