পাকুন্দিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের সেলাই প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়’ উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে রবিদাস সম্প্রদায়ের ২০ জন নারীকে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমান এ সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দিলিপ রবিদাস উপস্থিত ছিলেন। তিন মাস সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সম্মানী ভাতাসহ বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সেলাই উপকরণ দেওয়া হবে।