দ্বিতীয় বারের মতো খেলাপী আর্জোন্টিনা!
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২১:৪০
তেরো বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো খেলাপী হলো আর্জেন্টিনা। তথাকথিত ‘ভালচার ফান্ডে’ বিনিয়োগকারীরা একসাথে ১৩০ কোটি ডলার ফেরত চাইলে এমন পরিস্থিতির উদ্ভব হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বন্ডধারীদের এত বড় আকারের বিনিয়োগ ফেরত দেয়া সম্ভব নয়। নিউ-ইয়র্কে বন্ডধারীদের সাথে এক বৈঠকের পর এমন তথ্যই জানানো হয়েছে। (বিবিসি)। যুক্তরাষ্ট্রের এক আদালত এটি সুরাহা করার একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে। এদিকে আর্জেন্টিনার অর্থমন্ত্রী এলেক্স কিটিলফ বলেছেন সরকারের দেয়া সর্বশেষ ‘অফার’ও প্রত্যাখ্যান করেছে বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ‘খেলাপী’ হবার ফলে আর্জেন্টিনার অর্থনীতিতে বিরূপ পরিস্থিতির উদ্ভব হবে। এ সংকট শুরু হযেছিলো ২০০১ সালে প্রথম খেলাপী হবার পর থেকেই। তবে অনেকেই সেই সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করতে চাইছেন না। সেসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিলো যে, অনেক ব্যাংক একাউন্টই স্থগিত হয়েছিলো। সহিংস আন্দোলনে প্রানহানীর মতো ঘটনাও ঘটেছিলো। আর্জোন্টিনার মন্দাকালীন সময়ে এ ধরনের সস্তা বন্ড বাজারে ছাড়া হয়েছিলো। মন্দা কাটলে বড় আকারের মুনাফা দেয়া হবে এই আশ্বাসে এ বন্ড অনেকেই কিনেছিলেন। ইতিমধ্যে খেলাপী হবার কারনে রেটিং এজেন্সি স্ট্যন্ডার্ট এন্ড পুওর’র আর্জেন্টিনার মান নিচে নামিয়েছে।