আত্মঘাতী বোমা হামলায় কারজাই’র জ্ঞাতি ভাই নিহত
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:১০
আফগানিস্তানে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক জ্ঞাতি ভাই।
হামলার শিকার হাশমত কারজাই দেশটির প্রভাবশালীদের একজন, প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আশরাফ গনির অন্যতম সহযোগীও ছিলেন তিনি।
কান্দাহার প্রদেশে গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার নিজ বাস ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন হাশমত। এ সময় অতিথির বেশে আসা এক আত্মঘাতী হামলাকারী তার কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবারের ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। পরিবারের পক্ষ থেকেও কাউকে সন্দেহ করে বক্তব্য দেয়া হয়নি।