গিনিতে সঙ্গীতানুষ্ঠানে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

গিনির রাজধানী কোনাকরিতে বেলাভূমিতে অনুষ্ঠিত এক সঙ্গীতানুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে সাগরপারের রাতোমা বীচে ওই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।