ইউক্রেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯
বিমান বিধ্বস্তের স্থান থেকে সরে গেছে পর্যবেক্ষকরা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:১১
ইউক্রেনে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দোনেস্কের পাশের একটি শহর পুনরায় দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া গত চব্বিশ ঘন্টার লড়াইয়ে ১৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে বলে সরকারি ওয়েবসাইটে জানানো হয়। এদিকে দেশটিতে যে স্থানে মালয়েশীয় বিমান ধ্বংস হয়েছে সেখানে প্রবল সংঘর্ষ চলায় সে স্থান থেকে পিছু হটেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। দেশটির সামরিক সূত্র এক বিবৃতিতে জানিয়েছে, আভদিজিভকা শহর তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। দোনেস্কের উত্তরে অবস্থিত এ শহরটিতে প্রায় ৪০,০০০ লোকের বসবাস।